কাব স্কাউট করবো, সমৃদ্ধ জীবন গড়বো'
মিরসরাইয়ে ৪ দিনব্যাপী কাব ক্যাম্পুরীর উদ্বোধন: অংশ নিচ্ছে ২৮০ শিক্ষার্থী অতিথি দল নিজস্ব প্রতিবেদক, মিরসরাই 'কাব স্কাউট করবো, সমৃদ্ধ জীবন গড়বো' এই মুখরিত স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী কাব ক্যাম্পুরী। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আবাসিক ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মিরসরাই উপজেলা স্কাউটের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত উপজেলা কাব ক্যাম্পুরী এটি। উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথি দল মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশীষ কুমার শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ। ক্যাম্পুরীর বিস্তারিত বাংলাদেশ স্কাউটস মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম EZN 'কে জানান, এবারের ক...